ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্যও আম উপহার পাঠানো হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার পাঠানো আমের চালানটি নয়াদিল্লিতে পৌঁছবে। সেখান থেকে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিনিময়ে ত্রিপুরা বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে।

প্রতি বছরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে আম উপহার পাঠানো হয়। এবারও ব্যতিক্রম হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস

আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫