ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

পাঁচ দিনের ঢাকা সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে: ছবি ভারতীয় হাইকমিশন, ঢাকা

ভয়েস রিপোর্ট, ঢাকা

পাঁচদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌছুবেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে স্ত্রী বীণা নরভানে সঙ্গে নিয়ে এই সফর ভারতীয় সেনাপ্রধানের। সঙ্গে থাকছেন দুই সদস্যের একটি প্রতিনিধিদল। ভারতীয় হাইকমিশন ঢাকার সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কক আরও জোরদার করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচ দিনের ঢাকা সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

আপডেট সময় : ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১