ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের প্রেক্ষাপটে দলীয় অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং আয়কর প্রদান করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। হলফনামায় কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনার তথ্য উল্লেখ করা হয়নি। তাঁর কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা কৃষি বা অকৃষি জমি নেই। অলংকার রয়েছে আনুমানিক আড়াই লাখ টাকার।

তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। তাঁর স্বামী খালেদা সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক। ১৯৯৪ সালের ৭ অক্টোবর জন্ম নেওয়া তাসনিম জারা এমএসসি ডিগ্রিধারী। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬