ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকার রাজপথে বিরোধীদের অবস্থান, সংঘর্ষ বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

ঢাকায় বাসে আগুন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

সরকার পতনের এক দফা আন্দোলনে রয়েছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট। একই দাবিতে শুক্রবার মহাসমাবেশ করে তরা। সেখান থেকেই শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা আসে। নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচি পালনের কোন অনুমতি নেই জানিয়ে পুলিশ বাধা দেয়। তাতে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

এদিন চার বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। উত্তরা এলাকায় বিরোধী, শাসক দলের কর্মী ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিন শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধীদের একাধিক স্থানে অবস্থান নেয়। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ চিটাগাং রোডের মাতুয়াইল-সাইনবোর্ড। প্রথম সংঘর্ষের সূত্রপাত্র এখান থেকেই।

এছাড়া উত্তরা, ধোলাইখাল, গাবতলীতে সংঘর্ষের ও আটকের ঘটনা ঘটে। ধোলাইখালে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় মাথা ফেটে যায়। এখানে পুলিশের এক এসআইয়ের মাথা ফেটে যায়। আটক গয়েশ্বর বাবুকে পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যায়ন শেষে পুলিশের গাড়িতে নয়াপল্টন অফিসে পৌছে দেওয়া হয়। গাবতলীতে ধস্তাধস্তিতে বিএনপি নেতা আমান উল্লাহ আমান রাস্তায় পড়ে যান। তিনি অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও বিরোধীদের সংঘর্ষ :ছবি সংগ্রহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল, জুস ও খাবার পাঠান। ঢাকার শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। তাতে গাড়ির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়। পরে গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে মাতুয়াইলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সেখানে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুন ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

মাতুয়াইলে আগুন দেওয়া বাসের চালক মো. সানাউল্লাহ সংবাদমাধ্যমকে জানান, তিনি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে গুলিস্তানে নামিয়ে নির্ধারিত পাম্মে তেল নিতে আসেন। এ সময় মোটরবাইকে তিনজন আসে। তাদের মধ্যে দুজন গাড়িতে উঠে। গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে আসলে বাসে আগুন দিয়ে ফের মোটরবাইকে যায়। এ সময় পাঁচ-ছয় হাত দূরেই পুলিশ দাঁড়িয়ে ছিল।

অবস্থান কর্মসূচি চলাকালে সারা দেশের সঙ্গে ঢাকার যোগাযোগে বিঘ্ন ঘটে। তাতে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়েছে। আজ রবিবার শাসক দল আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকার রাজপথে বিরোধীদের অবস্থান, সংঘর্ষ বাসে আগুন

আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩