ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবির জালে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী লম্বা ছুটি শেষে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী ,সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য ট্রাম্পের হামলা স্থগিত ঘোষণায় মুহূর্তেই কমল তেলের দাম প্রাচীন ইতিহাসের নীরব অনুসন্ধানী ও লোকসাহিত্য গবেষক হাবিবুল্লা পাঠান ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা

ডিবির জালে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ডিবির জালে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একএগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ফেনী আসনের (সোনাগাজীদাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জানান, সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন।

ডিবি সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ ফেনীতে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে মঙ্গলবার সকালে সোনাগাজী বাজারে বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দাবি করেন, মাসুদ উদ্দিন চৌধুরী বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি ফেনী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচদিন পর তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন এবং পরদিনই দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

২০০৭ সালে একএগারোর সময় মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সে সময়ের রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরে তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তার নেতৃত্বেই সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফায় বৃদ্ধি করে।

অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সি রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।

এছাড়া তার বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অনিয়ম সিন্ডিকেট গঠনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিবির জালে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

আপডেট সময় : ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬