ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে ঈদ শুভেচ্ছা মোদির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পবিত্র এই মাসে সারা বিশ্বে মুসলমান ভাই-বোনদের সঙ্গে ২০ কোটি ভারতীয় মুসলিমও সিয়াম ও ইবাদতে অতিবাহিত করেছেন।

শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত উদযাপন, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক।

এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে।

এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড. ইউনূসকে ঈদ শুভেচ্ছা মোদির

আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫