ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল

জুনের শেষে ঢাকায় আসতে পারেন মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

জুনের শেষে ঢাকায় আসতে পারেন মোদি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি জুন মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন নরেন্দ্র মোদি। এটি হলে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদির এটা হবে প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। রোববার রাতে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদি ও ‘এনডিএ’ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারো অভিনন্দন দেন এবং প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভারতীয় গণমাধ্যম এবিপিলাইভ জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি জুন মাসের শেষের দিকে ঢাকা সফরে আসতে পারেন।

কথা ছিল, জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে ভারতের নতুন সরকারের আমলে প্রথম বিদেশি অতিথি হিসেবে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পরিকল্পনায় শেষ মুহূর্তে কিছু রদবদল আনা হয়েছে। এখন ভাবা হচ্ছে, বরং নরেন্দ্র মোদিই জুনের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন। এর একটা প্রধান কারণ হলো তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি শেখ হাসিনা দিল্লি থেকে ঘুরে এলেন। বাংলাদেশের চাওয়া, নতুন প্রধানমন্ত্রী হয়ে এবার নরেন্দ্র মোদি এ দেশ ঘুরে যাক।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে শেষবার যে দ্বিপক্ষীয় সফর হয়েছিল, তখন দিল্লিতে গিয়েছিলেন শেখ হাসিনাই। এরপর গত বছরের সেপ্টেম্বরে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিশেষ আমন্ত্রিত হিসেবেও দিল্লিতে যান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুনের শেষে ঢাকায় আসতে পারেন মোদি

আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪