ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন পজিটিভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে

প্রাইভেট কার চালক মুবিন আল মামুনের ডোপ টেস্টে পজিটিভ এসেছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মদ্যপ অবস্থায় গাড়িয়ে চালিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার সঙ্গে জড়িত প্রাইভেট কার চালক মুবিন আল মামুনের ডোপ টেস্টে পজিটিভ এসেছে।

প্রাইভেট কারটি তল্লাশী করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্য দুজন ‘ডোপ টেস্টে’ পজিটিভ হয়েছেন।

পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এই পরীক্ষা করা হয়। বলেন, গ্রেপ্তার মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর ডোপ টেস্ট দুপুরে করা হয়। এদের মধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।

বৃহস্পতিবার গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কারের চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। আর গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

নিহত বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ

ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়িটির নিবন্ধনও সাবেক সেনা কর্মকর্তার নামে।

নারায়ণগঞ্জ আদালত চত্বরে শুক্রবার কথা হয় সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, তার ছেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ঘটনার বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি।

পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম জানান, নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। সড়ক পরিবহন আইনের এ মামলায় আটক তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েটছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান।

সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান৷ ভোররাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়৷

সে সময় বেপরোয়া গতির প্রাইভেট কারটি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ৷ আহত হন বাকি দুজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন পজিটিভ

আপডেট সময় : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪