ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি : প্রেসিডেন্ট প্যালেসের দিকে তালেবান আলোচকরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও স্থানীয় টোলো টিভিতে প্রচারিত হয়েছে। এতে তিনি বলছেন, একটি অর্ন্তবর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তিনি আরও বলেন, কাবুলের ওপর কোন আক্রমণ হবে না।

একজন আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে রবিবার বার্তা সংস্থা এপি বলেছে, তালেবান আলোচকরা এখন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামিক

আমিরাত তাদের সকল সৈন্যদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করে এবং শহরে ঢোকার চেষ্টা না করে। এ ব্যাপারে আফগান সরকারের কোন প্রকাশ্য প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এর আগে, তালেবানের উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদার

ঘোষণা করেছেন, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের স্বাধীনতা অর্জন করা। তিনি শনিবার এক বিবৃতিতে একথা বলেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, বিবৃতিতে বারাদার বলেন, তালেবান আফগানিস্তানের

ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় না। তালেবান মনে করে, আফগানিস্তানের সকল শ্রেণির মানুষ আইনের দৃষ্টিতে সমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি : প্রেসিডেন্ট প্যালেসের দিকে তালেবান আলোচকরা

আপডেট সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১