ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

কানাডা পালিয়ে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারতের কানাডা। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে উভয় দেশই একে অপরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

ভারত কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে। জাস্টিন ট্রুডোও নিজ্জার হত্যায় ভারতকে নিয়ে যে অভিযোগ করেছেন তাতে অটল রয়েছেন।

গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে মুখোশ পরা দুই জন বন্দুকধারী নিজের গাড়িতে গুলি করে হত্যা করে নিজ্জারকে।

ভারত কর্তৃপক্ষ হারদিপকে নিয়ে নথি প্রকাশ করেছে যা হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেখানে বলা হয়েছে, নিহত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ভারতে একজন সন্ত্রাসী যিনি ১৯৮০ এর দশক থেকেই অপরাধে সম্পৃক্ত। কিশোর বয়স থেকেই তার স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছীল।

জাল পাসপোর্টে নিজ্জার ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যায় এবং দেশটিতে ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এরপর পাকিস্তানে যায় অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ নিতে। কানাডায় অবস্থান করে তিনি পাঞ্জাবে বেশ কয়েকটি হত্যা ও হামলার নির্দেশও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, পাঞ্জাবের জালান্দারের ভার সিং পুরা গ্রামের বাসিন্দা নিজ্জার গ্যাংস্টার জীবন শুরু হয় গুরনেক সিং ওরফে নেকার নেতৃত্বে।

১৯৮০ থেকে ৯০ এর দশকে তিনি খালিস্তান কমান্ডো ফোর্স (কেসিএফ) জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ সাল থেকে খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান জগতার সিং তারার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর বিভিন্ন সন্ত্রাসী মামলায় নিজ্জারের নাম এলে তিনি ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যান।

কানাডার যাওয়ার পর নিজ্জার সন্ত্রাসী কার্যকলাপের জন্য তিনি তার সহযোগী-যারা মাদক ও অস্ত্র চোরাচালানে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া শুরু করেন।

নিজ্জার জগতার সিং মিলে পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন এবং কানাডায় একটি সন্ত্রাসী গ্যাং গঠন করেছেন। এতে মন্দীপ সিং ধালিওয়াল, সার্বজিত সিং, অনুপভীর সিং, দর্শন সিং যুক্ত বলে ভারতের নথিতে দাবি করা হয়েছে। এখানে তারা অস্ত্র প্রশিক্ষণশিবির চালাতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডা পালিয়ে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ

আপডেট সময় : ০৫:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩