ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

করোনায় ৯৯ শতাংশ মৃত্যুর সুরক্ষা দেওয়াল টিকা, বলছে গবেষণা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“গবেষকদের  ডা. যাদব বলেন, এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জন্য ডেল্টা ধরনই দায়ী। কিন্তু আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, টিকা নিলে তা রোগীকে ৯৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। করোনার ধরন অতিসংক্রামক কিংবা শক্তিশালী হলেও এই সুরক্ষা পাওয়া যাবে”

করোনার ডেল্টা ধরনে আক্রান্তের পর মৃত্যু থেকে ৯৯ শতাংশ সুরক্ষা দিচ্ছে টিকা। এই আশ্চর্যজনক গবেষণা বার্তাই দিয়েছে, পুনেভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি)। তাদের করা গবেষণায় ওঠে এসেছে এসব তথ্য।

পৃথিবীর ইতিহাসে করোনাভাইরাসের টিকা যত দ্রুত আবিষ্কার করা সম্ভব হয়েছে, তা আর কোন ভাইরাসের বেলা হয়েছে বলে ইতিহাস জানা নেই। এই কৃতিত্বের জন্য বিজ্ঞানিদের কুর্নিশ।

এনআইভির গবেষণায় বলা হয়েছে, টিকার একটি কিংবা দুটি ডোজ নেওয়ার পরেও মানুষ কেন করোনায় আক্রান্ত হচ্ছে, তা জানতে এ পর্যন্ত সবচেয়ে বড় গবেষণাটি করেছে এনআইভি।

গবেষণার অংশ হিসেবে করা জেনোম বিশ্লেষণে অধিকাংশ নমুনায় ডেল্টার ধরনের উপস্থিতি মিলেছে। পাশাপাশি আলফা, কাপ্পা, ডেল্টা এওয়াই ডট১ এবং ডেল্টা এওয়াই ডট২ ধরনও দেখা গেছে নমুনায়।

টিকা নেওয়ার পরেও করোনার ঘটনাকে ‘ব্যূহভেদী সংক্রমণ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা হয়নি। এতে দেখা গেছে, ২০২০ সালের অক্টোবরে

ভিদারাভনায় প্রথম করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আলাদা করা হয়েছিল। পরে ভারতে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের জন্য এই ধরনকেই দায়ী করা হচ্ছে।

গবেষকদের একজন ডা. যাদব বলেন, এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জন্য ডেল্টা ধরনই দায়ী। কিন্তু আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, টিকা নিলে তা রোগীকে ৯৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। করোনার ধরন অতিসংক্রামক কিংবা শক্তিশালী হলেও এই সুরক্ষা পাওয়া যাবে।

মার্চ ও জুনের মধ্যে করা এই গবেষণায় মহারাষ্ট্র থেকে ৫৩টি, কর্নাটক থেকে ১৮১টি এবং পশ্চিমবঙ্গ থেকে ১০টি নমুনা নেওয়া হয়েছে। প্রতিটি পজিটিভ নমুনায় জেনেটিক সিকোয়েন্সে ডেল্টা ধরন পাওয়া গিয়েছে।

এনআইভির এই গবেষক আরও বলেন, আক্রান্তদের মাত্র নয় শতাংশকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আর মৃত্যু হয়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশের।

এই গবেষণায় তুলনামূলক কম বয়সীদের গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণা চালানো ৪৪ শতাংশের বয়স ছিল ৩১ থেকে ৫৬ বছর বয়সী। আর ৬৫ শতাংশই পুরুষ।

গবেষণায় আসা ব্যক্তিদের ৭১ শতাংশই ছিল সংক্রমণের উপসর্গযুক্ত। এরমধ্যে ৬৯ শতাংশের উপসর্গ ছিল জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, সর্দি ছিল ৫৬ শতাংশের। ৪৫ শতাংশের কাশি এবং ৩৭ শতাংশের গলা ব্যথার মতো উপসর্গ ছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা অর্থ, ১৩৬ কোটি মানুষের দেশ ভারতে ২ কোটির মতো মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় ৯৯ শতাংশ মৃত্যুর সুরক্ষা দেওয়াল টিকা, বলছে গবেষণা

আপডেট সময় : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১