ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, থাকবেন মুখপাত্র হিসাবে 

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, থাকবেন মুখপাত্র হিসাবে 

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে।

তবে একই সময়ে আরেক সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম এনসিপি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে দলটির অভ্যন্তরে চলমান অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এনসিপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আসিফ মাহমুদের যোগদানের বিষয়টি শিগগিরই কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই যোগদানকে দলটির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপির ভেতরে তীব্র মতপার্থক্য তৈরি হয়। এর জেরে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন পদত্যাগ করেন। এছাড়া আরও কয়েকজন নেতা দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের এনসিপিতে যোগদান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামনে জাতীয় রাজনীতিতে এর প্রভাব কী হবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, থাকবেন মুখপাত্র হিসাবে 

আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫