ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

আইন মানেই বিদেশি চ্যানেল সম্প্রচার: তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেসব চ্যানেল বিজ্ঞাপনমুক্তভাবে দেশে আসে, সেগুলো সম্প্রচারের ক্ষেত্রে কোন বাঁধা নেই। আইন মেনে চলা যেমন বিদেশী চ্যানেলের দায়িত্ব, একই সঙ্গে বিদেশী চ্যানেলগুলো সম্প্রচারের

দায়িত্বে থাকা অপারেটরদেরও। শনিবার বাণিজ্য নগরী চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশ উম্মুক্ত, এখানে যেকোন বিদেশি চ্যানেল সম্প্রচারের

সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের আইন মেনে করতে হবে। আইনানুযায়ী বিদেশী চ্যানেলগুলো বাংলাদেশে কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেনা। একই আইন ইউরোপ

আমেরিকা, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কাসহ উপমহাদেশের অন্য দেশ গুলোতে রয়েছে। সেই আইন মেনেই সেখানে ভিনদেশী চ্যানেল গুলোকে সম্প্রচার করতে হয়। যদি কেউ উদ্দেশ্যমূলক

জনগণকে বিক্ষুদ্ধ করার জন্য বিজ্ঞাপনমুক্ত আসা চ্যানেল বন্ধ রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কোন চ্যানেল বন্ধ করেনি। বিজ্ঞাপনমুক্তভাবে যেহেতু তারা ফিড দিচ্ছেনা তাই, এই

চ্যানেলগুলোর যারা বাংলাদেশে অপারেটর তারাই সম্প্রচার বন্ধ রেখেছে। তথ্য মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে বছরের পর বছর ধরে আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশী

চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছিল। আমরা বহুবার তাগাদা দিয়েছি, শেষ পর্যন্ত বাংলাদেশে বিদেশী চ্যানেলের যারা প্রতিনিধি ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত

নিয়েছিলাম পহেলা অক্টোবর থেকে এ আইন কার্যকর করবো। সে অনুযায়ী মোবাইলকোর্ট পরিচালনা করেছি। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ওটিটি

প্ল্যাটফর্মের জন্য আমরা নীতিমালা করছি। নীতিমালা খুব সহসা চুড়ান্ত হবে, সেই নীতিমালা যখন জারি হবে, তখন সেই নীতিমালার যারা ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ

আতাউর রহমান, সহ সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি এম এ ছালাম। আরও বক্তব্য রাখেন, সংযুক্ত আরব

আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা আবদুল মোতালেব, জামসেদুল আলম, শফিউল আলম, সেলিম আনছারি, জমির হোসেন জমির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইন মানেই বিদেশি চ্যানেল সম্প্রচার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১