ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার সিডনি হারবারে হাঙরের আক্রমণে গুরুতর আহত ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত কিশোরের নাম নিকো অ্যান্টিক।

পরিবারের ভাষ্যমতে, গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিকো একটি বড় হাঙরের আক্রমণের শিকার হয়। সিডনির পূর্বাঞ্চলীয় ভক্লুজ এলাকায় প্রায় ছয় মিটার উঁচু একটি পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

হামলার সময় সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে হারবারের পানির স্বচ্ছতা কমে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এতে পানির নিচে দৃশ্যমানতা হ্রাস পায়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। আক্রমণের পর নিকোর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে একটি নৌকায় করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এক শোকবার্তায় নিকোর বাবা-মা লোরেনা ও হুয়ান অ্যান্টিক বলেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ছেলে নিকো আর আমাদের মাঝে নেই।”
তারা আরও বলেন, নিকো ছিল হাসিখুশি, বন্ধুবৎসল ও খেলাধুলাপ্রিয় একটি শিশু। তার হৃদয় ছিল দয়ালু ও উদার, আর সে সবসময় প্রাণবন্ত থেকেছে। পরিবার জানায়, নিকোকে তারা চিরকাল সেই আনন্দময় স্মৃতিতেই স্মরণ করবে।

এটি সিডনিতে সাম্প্রতিক সময়ে হাঙর-সম্পর্কিত তৃতীয় প্রাণহানির ঘটনা। এর আগে গত সেপ্টেম্বর মাসে সিডনির উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় সৈকতে গ্রেট হোয়াইট হাঙরের আক্রমণে সার্ফার মারকারি সিলাকিস নিহত হন। তার দুই মাস পর, সিডনির উত্তরে একটি দুর্গম সৈকতে সাঁতার কাটার সময় একটি বুল হাঙরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়।

অস্ট্রেলীয় সামুদ্রিক বিজ্ঞানীদের মতে, সমুদ্রে মানুষের উপস্থিতি বৃদ্ধি এবং পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হাঙরের স্বাভাবিক চলাচলের ধরনে পরিবর্তন আসছে। এই পরিবর্তনই সাম্প্রতিক বছরগুলোতে হাঙর হামলার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে বলে তারা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬