অভিন্ন ইতিহাসে গড়া অটুট বন্ধন: বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের আন্তরিক শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ভারতের সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রপতি ও বন্ধুত্বপূর্ণ জনগণকে জাতীয় দিবসের এই গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ উপলক্ষ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও গভীর শ্রদ্ধা।
ভারত ও বাংলাদেশ একই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ, যা আমাদেরকে এক অনন্য বন্ধনে আবদ্ধ করেছে। আমাদের সম্পর্কের ভিত গড়ে উঠেছে অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষাগত মিল এবং আত্মিক নৈকট্যের উপর। এই দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও প্রাণবন্ত করে তুলেছে।
গত কয়েক বছরে আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন এবং শিক্ষা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করে চলেছি। এসব উদ্যোগ কেবল অর্থনৈতিক অগ্রগতিই ত্বরান্বিত করেনি, বরং সীমান্তের উভয় পাশে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ও ইতিবাচক প্রভাব ফেলেছে।
ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে আমাদের এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হয়ে উঠবে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে পাশে নিয়ে আমরা আগামীতেও একসঙ্গে কাজ করে যেতে আগ্রহী।
মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনার আশ্বাস পুনরায় গ্রহণ করুন। সেইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।



















