ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

World Ijtema : বিশ্ব ইজতেমায় মানুষের ঢল, বিদেশি অতিথির ১১২৩ জনই ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

ইজতেমা মাঠে জায়গা না পেয়ে শুক্রবার তুরাগ নদে ট্রলারে দাড়িয়ে জুমার নামাজ পড়েন মুসল্লিরা ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মুসল্লিদের অনেকেই ইজতেমা ময়দানে জায়গা পাননি। শেিতর রাতের সড়কেই কাটাতে হয়েছে। অতিমারির কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবারের আয়োজনে মুসল্লিদের ঢল নামে তুরাগ তীরে।

শুক্রবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় আমান বয়ান। মূলত ইজতেমার নিয়ম অনুসারে আমনবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। রবিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে প্রথম দফার বিশ্বইজতেমার শেষ হবে। চার দিন পর দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ এই ধর্মীয় তাবলিগ জামাত। এখন পর্যন্ত ভারতসহ বহু দেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌছেন।

বিদেশি মুসল্লিদের বিষয়ে ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, গত কয়েকদিনে ২৮টি দেশের ১৪৬১ জন বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম দিকে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন। এদের মধ্যে ভারতের ১ হাজার ১২৩ জন, পাকিস্তানের ৮২ জন, মিয়ানমারের ১৬ জন ও আফগানিস্তানের ৮ জন বিদেশি মুসল্লি ময়দানে রয়েছেন।

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে ফজর মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ ময়দানেই হবে দেশের বৃহত্তম জুমার জামাত। তাতে অংশ নি তে শীতের ভোরে ঢাকা থেকে কেউ পায়ে হেচে ইজতেমা স্থলে রওনা হন। তবে বৃহস্পতিবার ইজতেমা ময়দানে স্থান সংঙ্কুলান না হওয়ায় সড়কে অবস্থা নিয়েছেন হাজারো মুসল্লি। বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলিগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, ইজতেমায় বিশ্বের প্রায় শতাধিক দেশ থেকে দাওয়াত ও তাবলিগে নিয়োজিতরা উপস্থিত হন। ইজতেমায় অংশগ্রহণকারী বিদেশিদের জন্য সার্বিক নিরাপত্তামূল ব্যবস্থা রয়েছে। প্রতিবারের মতো এবারেও বিশ্ব ইজতেমার ময়দানের উত্তর পাশে আলাদা মেহমানখানা রয়েছে। ইজতেমা উপলক্ষে কিংবা দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে বিদেশ থেকে যে কোনো মেহমান আসলেই বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদের নিজস্ব ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

World Ijtema : বিশ্ব ইজতেমায় মানুষের ঢল, বিদেশি অতিথির ১১২৩ জনই ভারতের

আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩