ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

Venice Painting Exhibition : ভেনিস ৫৯তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৩৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন রিপোর্ট

ইতালির ভেনিস নগরীতে ৫৯তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী (লা বিএনালে দি ভেনেযিয়া) পর্দা ওঠলো। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের আসরে শিল্পীদের চিত্রকর্মসমূহ প্রদর্শন হবে। ছয়মাসব্যাপী চিত্র প্রদর্শনী চলমান থাকবে, যেটিকে চিত্রকলা বিষয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই আসরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। আগামী ছয়মাস-ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলমান থাকবে যেটিকে চিত্রকলা বিষয়ে সারা ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব ও সফরকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সমন্বয়ক সাবিহা পারভীন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্যাভিলিয়ন কমিশনার লিয়াকত আলী লাকী, মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর ভিভিয়ানা ভানুচি, চিত্র সমালোচক ও বিশ্লেষক অধ্যাপক মইনুদ্দিন খালিদ, বাংলাদেশ ও ইতালির অংশগ্রহণকারী শিল্পীগণ এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আহসান বলেন, চিত্রকর্ম একটি সার্বজনীন আবেদন যা দেশকালের সীমা ছাপিয়ে যায়। আর এটি বিশ্ব নাগরিকদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে জোরালো ভূমিকা রাখে। বাংলাদেশ-ইতালির কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে ভেনিসে চলমান এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বমানের শিল্প এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। শিল্প- সংস্কৃতিতে বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য রয়েছে উল্লেখ করে সাবিহা পারভীন বলেন, বাংলাদেশ সরকার এই ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। শিল্প-সংস্কৃতির প্রসার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিপূরক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বাংলাদেশি চিত্রকরদের প্রতিভা, অংগীকার এবং দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ প্রতি দুই বছর পরপর এশিয়ান আর্ট বিএনালের আয়োজন করে থাকে, যেখানে বিশ্বের শতাধিক দেশ অংশ নেয়।

ইতালিয়ান চিত্রশিল্পী মার্কো কাসারা, ফ্রাংকো মারোক্কো এবং জোসেপ্পে দিয়েগো স্পিনেলী এর কিছু শিল্পকর্ম বাংলাদেশ প্যাভিলিয়নে স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Venice Painting Exhibition : ভেনিস ৫৯তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২