ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Peter Haas : পিটার হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা সম্পর্কে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল এ কথা জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রবিবার সাংবাদিকের বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। পিটার গত বুধবার শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান।

সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান। ঘটনার দিন ঘটনা নিয়ে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস। সেখানে তিনি তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যেখানে যাচ্ছেন, সেখানে যাওয়াটা পুলিশ বাহিনীর কর্তব্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটার হাসের শাহীনবাগে যাওয়ার বিষয়ে বিদেশমন্ত্রকও কিছু জানে না। শাহীনবাগের ঘটনা নিয়ে ওয়াশিংটনেও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন বিদেশ প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। ১৫ ডিসেম্বরে মার্কিন বিদেশ দপ্তরে মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লুর এই আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Peter Haas : পিটার হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না

আপডেট সময় : ০৬:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২