ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল

Pakistan mosque blast : পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে

ছবি: ডন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির পেশোয়ারে নামাজের সময় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয় এবং নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। আহত দেড় শতাধিক।

সোমবার স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের সময় যখন বিস্ফোরণ ঘটে তখন মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল। কর্মকর্তারা বলছেন, মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, আত্মঘাতী হামলাকারী নামাজের প্রথম সারিতে ছিল। তিনি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

পুলিশ বলছে, হামলায় মসজিদের ইমামও নিহত হয়েছেন। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ, কারণ নিহতদের সিংহভাগই বাহিনীর সদস্য।

পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের সময় ঐ এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এই হামলার পেছনের লোকদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের এই হুমকি মোকাবিলায় জাতি ঐক্যবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Pakistan mosque blast : পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬

আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩