ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে ইরানের হামলার মুখে ঘাঁটি ছেড়ে লুকিয়ে পড়ছেন হাজারো মার্কিন সেনা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত

National election : বছরজুড়ে চলবে নির্বাচনী মহাযজ্ঞ, ডিসেম্বর অথবা ২৪-এর জানুয়ারিতে জাতীয় নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে

চলতি বছরে ডিসেম্বর অথবা ২৪-এর জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতীকি ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চলতি বছরে ডিসেম্বর অথবা ২৪-এর জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, এই বছরজুড়ে চলবে নির্বাচনী মহাযজ্ঞ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলবে নির্বাচন কমিশন।

মো. আনিছুর রহমান জানান, ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। আর মে মাসে নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে ইসি। ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি দেখা লক্ষ্য করা গেছে। ইভিএমে ভোট গড়ায় রাত ৮টা পর্যন্ত।

এ প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ভোটগ্রহণে বিলম্বের কারণ খুঁজতে আগামী সপ্তাহে বসবেন তারা। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন।

একটি কেন্দ্রে সন্ধ্যা ৭টার সময়ও ৩০জন ভোটার লাইনে ছিলেন। শেষ হতে হয়তো রাত ৮টা বেজে গেছে। এটা আমরা অতীতে দেখিনি। এমন কেন হল তাও খতিয়ে দেখবে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

National election : বছরজুড়ে চলবে নির্বাচনী মহাযজ্ঞ, ডিসেম্বর অথবা ২৪-এর জানুয়ারিতে জাতীয় নির্বাচন

আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩