ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

Narendra Modi : নরেন্দ্র মোদির মা হিরাবেন মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদি মারা গিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন হিরাবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।

শারীরিক অবস্থার অবনতি হলে দিন কয়েক আগে হিরাবেনকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মায়ের মৃত্যুর পর নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘একটি মহিমান্বিত শতাব্দী ঈশ্বরের চরণে বিশ্রামে গেলেন।’

বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি তাঁর মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন। হিরাবেন গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নরেন্দ্র মোদি নিয়মিত রায়সানে তাঁর মাকে দেখতে যেতেন। বিভিন্ন সময় গুজরাট সফরকালে তিনি রায়সানে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাতেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষ, উৎসবের সময় নরেন্দ্র মোদি প্রায়ই মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। তিনি তাঁর মায়ের আশীর্বাদ নিতেন।

গেল ১৮ জুন হিরাবেনের বয়স ৯৯ বছর পূর্ণ হয়েছিল। এ উপলক্ষে নরেন্দ্র মোদি লিখেছিলেন, মায়ের জীবন ও আত্মত্যাগ তাঁর মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসকে গঠন করেছে।

নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমার মা যেমন সরল, তেমনই অসাধারণ। ঠিক সব মায়ের মতো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Narendra Modi : নরেন্দ্র মোদির মা হিরাবেন মায়ের মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২