ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

helicopter crashed : ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। এঘটনায় ১৫ জন শিশুসহ ২৯ জন আহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি ও তার প্রথম উপমন্ত্রীসহ রাজ্য সচিবও মারা যান। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি জ্বলন্ত ভবনের বাইরে পড়ে রয়েছে।

বিবিসি বলছে, কিন্ডারগার্টেনের খুব কাছে আগুন ধরে যায়। পরে শিশু ও কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

দেশটির জাতীয় পুলিশের প্রধান ইগোর ক্লিমেনকো বলেন, এখন পর্যন্ত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শীর্ষ কর্মকর্তারা আছেন। এদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিস্কি আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ঘটনাস্থল থেকে কান্নার শব্দ শোনা যায়। কিয়েভের প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রোভারি শহরে ঘটেছে এ দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

helicopter crashed : ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

আপডেট সময় : ০৭:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩