ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

Genocide of 71 : ৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: টুইটার থেকে নেওয়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার পাকিস্তানি বাহিনী যে নির্বিচার গণহত্যা চালিয়েছে, তার জন্য প্রকাশ্যে ক্ষা চাইতে হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এমন বক্তব্যে কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান পাকিস্তাস্তানের বিদেশ প্রতিমন্ত্রী নিহা রাব্বানি খার।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের বিদেশ প্রতিমন্ত্রী নিহা রাব্বানি খার। শ্রীলঙ্কার ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ড. মোমেন ৩ ও ৪ ফেব্রুয়ারি কলম্বো সফর করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে শনিবার পাকিস্তানের বিদেশ প্রতিমন্ত্রী হিনা রাব্বানি ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে নিহা রাব্বানি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। উত্তরে ড. মোমেন সাফ জানিয়ে দিয়েছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনী যে নির্বিচার গণহত্যা চালিয়েছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ড. মোমেনের এমন বক্তব্যে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে নিরুত্তোর থাকেন নিহা রাব্বানি এবং বলেন, ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তানের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসময় ড. মোমেনও জানিয়ে দেন আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে।

শ্রীলঙ্কা সফর শেষে রবিবার দেশে ফিরে সাংবাদিকদের এসব তথ্য জানান ড. মোমেন। এসময় তিনি আরও বলেন, পাকিস্তানকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে ক্ষমা চাইলেই সম্পর্ক বাড়ানোর বিষয়ে বিবেচনা করতে পারে বাংলাদেশ। পাকিস্তান আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। তারা এফওসি করতে চায়। আমি বলেছি, আপনারা অ্যান্টিড্যাম্পিং দিয়ে রেখেছেন। উত্তরে নিহা রাব্বানি বলেন, এটা একটা ভালো পয়েন্ট। আমার কাছে পজিটিভ মনে হয়েছে। শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা ভারতবর্ষের সঙ্গেই সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Genocide of 71 : ৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩