ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

bnp: ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২১৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

নানা বাধা পেরিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিপুল মানুষের উপস্থিততি লক্ষ করা গেছে। ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার বেলা ১১টা থেকে বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড় থেকে সমাবেশস্থল পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত।

বিভাগীয় এই গণসমাবেশের একদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, নসিমন, ইজিবাইককে সমাবেশস্থলে পৌঁছেছেন।

ট্রলারে করে শিবচর থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম বলেন, আমাদের ভাড়া করা বড় ট্রলার বাধা দেয় শিবচরের স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরের সমাবেশস্থল পর্যন্ত মানুষের লাইন 

পরে ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলোও আনতে পারিনি। শত বাধা পেরিয়ে আমরা সমাবেশে এসেছি। মাদারীপুর থেকে আসার দলটির আরেক নেতা বলেন, কিছু পথ ইজিবাইকে, কিছু পথ অটোরিকশায় ভেঙে ভেঙে এসেছি।

বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে সেখানে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন। দু’দিন ধরে তাদের অনেকে খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন।

বিএনপি নেতারা অভিযোগ করছেন, সমাবেশস্থলের ১০ কিলোমিটার এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

bnp: ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২