ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

Bhutan : ভুটানের ১৬টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিল ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানের ১৬টি পণ্যে নতুন করে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দিয়েছে বাংলাদেশ। অর্থ মন্ত্রকের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে ৪ আগস্ট জারিকৃত আদেশটি গত ৮ আগস্ট প্রকাশ করে। ২০২০ সালের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় ভুটানকে এই সুবিধা দিল ঢাকা।

পণ্যগুলোর মধ্যে রয়েছে, সিমেন্ট ক্লিংকার, পোর্টল্যান্ড সিমেন্ট, মার্মালেড, পার্টিকেল বোর্ড ও কাঠের আসবাবপত্র ইত্যাদি। আদেশ অনুযায়ী, ভুটান থেকে ১৬টি পণ্য আমদানিতে কোনও কাস্টমস ডিউটি বা ট্যাক্স আরোপের বাইরে থাকবে।

পিটিএ’র শর্ত অনুযায়ী, বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধার আওতায় রয়েছে। অবশ্য ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে। বিপরীতে বাংলাদেশের ৯০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।

ভুটানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্যসামগ্রী, প্লাস্টিক, ওষুধ, গৃহসজ্জা সামগ্রী, বৈদ্যুতিক পণ্যসহ রফতানি করে থাকে। আর ভুটান থেকে সবজি ও ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, বোল্ডার পাথর, কেমিক্যাল আমদানি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Bhutan : ভুটানের ১৬টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিল ঢাকা

আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২