ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

Bangladesh-India train service : ভাড়া বাড়ছে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ-ভারতে যাতায়াতের তিন ট্রেনের টিকিটের দাম বাড়ছে ১ জুলাই থেকে: ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে।

রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া সমন্বয় করা হয়েছে। বাজেটে ভ্রমণ কর বৃদ্ধি পাওয়ায় তাও ভাড়ায় যুক্ত হয়েছে।

এর আগে গত ডিসেম্বরে সর্বোচ্চ ৬৬০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছিল।

রেলভবন সূত্রের খবর, ডলারের মূল্যবৃদ্ধি ও ভ্রমণ করের সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষ প্রতি মাসেই ভাড়া নির্ধারণ করে। বাংলাদেশ রেলওয়ে ছয় মাস পর পর ভাড়া সমন্বয় করে থাকে। তবে সম্প্রতি যে হারে ভাড়া বেড়ে গেছে, আগে এতটা বাড়ত না।

মৈত্রী

ঢাকা-কলকাতা পথে পরিচালিত সবচেয়ে পুরোনো ট্রেন পরিষেবা মৈত্রী এক্সপ্রেস। ২০০৮ সালের পয়লা বৈশাখ এই ট্রেনের যাত্রা শুরু হয়। ট্রেনটি ঢাকা থেকে কলকাতায় যায় শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার। একই দিনগুলোতে কলকাতা থেকে ঢাকায় আসে ট্রেনটি।

ট্রেনটিতে এসি সিট ও এসি চেয়ার এই দুই ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। ১ জুলাই থেকে ঢাকা-কলকাতা পথে এই ট্রেনের এসি সিটের ভাড়া ৪ হাজার ১৯৫ টাকা থেকে ৬০০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৯৬৫ টাকা থেকে ৫৬৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৫৩০ টাকা করা হয়েছে।

বন্ধন

২০১৭ সালের ১৬ নভেম্বর খুলনা-কলকাতা পথে বন্ধন এক্সপ্রেস চালু করা হয়। যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ট্রেনটি চলাচল করে। এই ট্রেনে এসি সিট ও এসি চেয়ার এই দুই শ্রেণির আসন রয়েছে।

খুলনা-কলকাতা পথে এসি সিটের ভাড়া ৫৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯০০ টাকা। আর এসি চেয়ারের ৫৩০ টাকা বাড়িয়ে ২ হাজার ২৬৫ টাকা করা হয়েছে।

বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রবিবার ও বৃহস্পতিবার কলকাতায় যায়। একইভাবে কলকাতা থেকে রবি ও বৃহস্পতিবার খুলনায় আসে।

মিতালী

ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচলকারী মিতালী ২০২১ সালের ২৬ মার্চ উদ্বোধন করা হয়। ট্রেনটি রাতে চলাচল করে। এ জন্য ট্রেনটিতে শোয়ার ব্যবস্থা রয়েছে। যা এসি বার্থ নামে পরিচিত। এ ছাড়া আছে এসি সিট ও এসি চেয়ার আসন।

এসি বার্থে যাতায়াতে জুলাই থেকে ভাড়া গুনতে হবে ৬ হাজার ৫৭০ টাকা। বর্তমানে এ ধরনের ব্যবস্থায় ভাড়া ৫ হাজার ৯১৫ টাকা। এসি সিটের নতুন ভাড়া হবে ৪ হাজার ১৭৫ টাকা। বর্তমান ভাড়া হচ্ছে ৪ হাজার ৬৫ টাকা। এই পথে এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ৭৮৫ টাকা করা হয়েছে। বর্তমানে যার ভাড়া ৩ হাজার ২১০ টাকা।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যায় সোম ও বৃহস্পতিবার। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে রবি ও বুধবার।

আন্ত:দেশীয় সব কটি ট্রেনেই পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে। মৈত্রী ও মিতালী এক্সপ্রেস ট্রেন দুটি ঢাকার সেনানিবাস স্টেশন থেকে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Bangladesh-India train service : ভাড়া বাড়ছে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩