ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

হবিগঞ্জে জাল কাস্টমস নথিসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাল কাস্টমস নথিসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জাল কাস্টমস নথি ব্যবহার করে অবৈধভাবে পরিবহনকৃত প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাক থেকে ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা বিল অব এন্ট্রি/এক্সপোর্টসহ কাগজপত্র কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় যাচাই-বাছাই করলে সেগুলো জাল বলে প্রমাণিত হয়।

তাৎক্ষণিকভাবে জিরাভর্তি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) জব্দ এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন,  সিলেটের জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং লক্ষীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।

প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জানতে পারে, একটি অসাধু চক্র কাস্টমস কর্তৃপক্ষের বৈধ কাগজপত্র জালিয়াতির মাধ্যমে একই নথি ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।

বিজিবি জানায়, কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টি শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকায় নজরদারি ও যাচাই কার্যক্রম আরও জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে জাল কাস্টমস নথিসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২

আপডেট সময় : ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬