ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’ শুরু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’ শুরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে ৭ম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শুরু হওয়া সামিটের উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী সহ-সভাপতি আবদুস সবুর খান এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইকোনমিকস স্টাডি সেন্টার থেকে প্রকাশিত ২টি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। ৩য় বর্ষের শিক্ষার্থী আফনান ওসমান ও জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইকোনমিকস সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা জার্নাল প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ ।

কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে এধরনের গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৩দিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যেক্তা, জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে ৩টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সিপিডির সিনিয়র ফেলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞগণ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :