ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে

জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ()() বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

একই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিরোধী দলের নেতা উপনেতা (পারিতোষিক বিশেষাধিকার) আইন, ২০২১অনুযায়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা উপনেতাকে স্পিকারের স্বীকৃতি প্রদান করতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে সে সময় স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার সংসদের অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বিরোধীদলীয় নেতা উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬