ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদক অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।

সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে তৎপরতা বাড়াতে হবে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে টহল ও চেকপোস্ট জোরদারের নির্দেশ দেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।

যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ছুটি শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সদাচরণের ওপরও জোর দেন আইজিপি। তিনি বলেন, পুলিশি সেবায় মানবিকতা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ থানায় এসে হয়রানির শিকার না হন। নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।

জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :