ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

জামায়াত থেকেই সংসদে ডেপুটি স্পিকার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে ধরে এর বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চায় সরকার। এর অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতিও রাখা হয়েছে।

তিনি জানান, ডেপুটি স্পিকারের পদে প্রার্থী নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের স্বার্থে সরকার তা করছে না বলেও ইঙ্গিত দেন তিনি।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই জাতীয় সনদে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, যার একটি বিরোধীদল পাবে। যদিও বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকারই রয়েছেন, তবে সেই পদটি বিরোধীদল থেকেই নির্বাচিত হবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে এগুলোর কোনটি গৃহীত হবে আর কোনটি বাতিল হবে, তা সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :