ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইজিপির পদত্যাগের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন শেখ মো. সাজ্জাত আলী। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ ছাড়ার জন্য আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি চিঠি দিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। মেয়াদ শেষের প্রায় নয় মাস আগেই পদত্যাগের আবেদন করায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন চলছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হতে পারে।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনার কথা আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ক্রমাগত শীর্ষ পর্যায়ের এ পরিবর্তন আইনশৃঙ্খলা বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :