ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

পৃষ্ঠপোষকতার অর্থনীতির অবসান চান অর্থমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি আর চলবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং তা সবার জন্য উন্মুক্ত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক নয়। তাই সবার আগে প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের রূপরেখা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধি—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল দেবে না।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেক নাগরিক সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে।

সরকারি নিয়ন্ত্রণ কমানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে পড়েছে। পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির কারণে অর্থনীতি ওভার-রেগুলেটেড হয়ে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে কার্যকর ডিরেগুলেশন ও লিবারালাইজেশন প্রয়োজন।

অর্থনীতিতে অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ শিথিল করা হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “অর্থনীতি সবার জন্য—এ নীতি বাস্তবায়নেই আমরা কাজ করব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :