ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বাংলাদেশের বিজয়’: মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বাংলাদেশের বিজয়’: মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা ১৬০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি ইলিয়াস আলী, সুমনসহ প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করেন। জুলাইয়ের শহীদদেরও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যাঁদের ত্যাগের বিনিময়ে “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন।

দলের চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতা-কর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ করেন মির্জা ফখরুল। তিনি লেখেন, “দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন, যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বাংলাদেশের বিজয়’: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬