ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

হাসিনা আপনাদের রেখে ভারতে পালিয়েছেন, জনগণকে রেখে গেছেন বিপদে: মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

হাসিনা আপনাদের রেখে দেশ ছেড়ে  ভারতে পালিয়েছেন, জনগণকে রেখে গেছেন বিপদে: মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন তাৎপর্যপূর্ণ হবে। আগে যেখানে ধানের শীষ নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার সেই নৌকা আর নেই বলেও মন্তব্য করেন তিনি

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন, নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি নেতাকর্মী জনগণকে বিপদের মুখে ফেলে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি নামমাত্র হলেও গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকত বলে মন্তব্য করেন তিনি

তিনি আরও বলেন, এবার নির্বাচনী মাঠে একটি নতুন মার্কা সামনে এসেছে। যাদের ভূমিকা স্বাধীনতা যুদ্ধের সময় প্রশ্নবিদ্ধ ছিল, তারাই এখন রাষ্ট্রক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, যা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়

নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, এই দেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই, সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। তিনি সবাইকে নির্ভয়ে সাহসের সঙ্গে চলার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে

মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজনীতিকে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করে না। মানুষের অধিকার, ন্যায়বিচার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান অঙ্গীকার

স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করে সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। জনগণের ঐক্য সাহসই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনা আপনাদের রেখে ভারতে পালিয়েছেন, জনগণকে রেখে গেছেন বিপদে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬