ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশ। অভিযানে আটক হন ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২), যার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

অভিযানকালে বাদল সরকারের বসতবাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার, হ্যাকসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম।

সেনা সূত্র জানিয়েছে, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরির তথ্য ও অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বাদল সরকার নিয়মিতভাবে নিজস্ব ওয়ার্কশপে অস্ত্র তৈরি করতেন এবং এগুলো ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করা হতো। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক আসামিকে উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।

সেনা ক্যাম্প সূত্র আরও জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬