ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৯৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ (ছাই) বহনকারী একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ বন্দর থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে সাগরদ্বীপ সংলগ্ন ঘোড়ামারা দ্বীপের কাছে, মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময়।

ঘটনার পরপরই নদীর আশপাশে থাকা ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। একই সঙ্গে বিষয়টি জানানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশকে। পুলিশ ও স্থানীয় নাবিকদের সহায়তায় ডুবে যাওয়া জাহাজ থেকে অক্ষত অবস্থায় ১২ জন বাংলাদেশি কর্মীকে উদ্ধার করা হয়।

স্থানীয় মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র জানান, মুড়িগঙ্গা নদীর এই অংশটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হলেও নিরাপত্তা ও নজরদারির ঘাটতি রয়েছে। তার দাবি, এই নির্দিষ্ট এলাকাতেই বারবার বাংলাদেশের পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়ছে। তিনি বলেন, এই রুটে চলাচলকারী জাহাজগুলোর কাগজপত্র ও কারিগরি সক্ষমতা নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন।

সতীনাথ পাত্র আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার ফলে জাহাজ থেকে নদীতে ফ্লাই অ্যাশ ছড়িয়ে পড়লে তা মারাত্মক পরিবেশ দূষণের কারণ হতে পারে। একই ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে কী কারণ রয়েছে, তা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশাসনের গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত।

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং জেলা সেচ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন

আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬