ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩৩৯ বার পড়া হয়েছে

হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।

শুক্রবার আপিলে শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি।

উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিলের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান গোবিন্দ চন্দ্র প্রামানিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলের রায় পাওয়ার পর প্রতিক্রিয়ায় গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, “অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আমি নির্বাচন কমিশনে আপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।”

তিনি আরও বলেন, “এ আসনে যেসব প্রার্থী আছেন, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নয়—সবাই মিলেমিশে ভোটারদের কাছে যাব। ভোটাররাই তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

আপডেট সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬