ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২  

শহিদুজজামান উজ্জ্বল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে

শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) এবং একই গ্রামের সিরাজুল ইসলাম (৩৯)। উভয়ের পিতা মৃত মুনছুর আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্তকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় নাভারণ থেকে বাগআঁচড়া অভিমুখী পাকা সড়কের ওপর বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামে অবস্থিত আমতলা এলাকার ‘মেসার্স সরদার ট্রেডার্স’ নামক একটি কীটনাশক দোকানের সামনে থেকে সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক দুই আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা নম্বর–১০, তারিখ–১৩/০১/২০২৬ খ্রি., ধারা–২৫বি(১)(বি)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১৪ জানুয়ারি) আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২  

আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬