ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

বেগম খালেদা জিয়াকে কৃষক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়াকে কৃষক সমাজ  শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের এক প্রভাবশালী, দৃঢ়চেতা ও আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।

বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের কৃষকসমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর শাসনামলে কৃষি উৎপাদন, কৃষকের স্বার্থরক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে যে নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আজও কৃষকসমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একজন সাহসী, দেশপ্রেমিক ও দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। ব্যক্তিগত জীবনে নানা ঘাত-প্রতিঘাত, অসুস্থতা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি যে ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা প্রদর্শন করেছেন, তা এ দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত।

এই শোকের মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জাতি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :