ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

দেশের পক্ষের শক্তি বিএনপিকে নির্বাচনে বিজয়ী করবে : মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে

দেশের পক্ষের শক্তি বিএনপিকে নির্বাচনে বিজয়ী করবে : মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষে থাকা শক্তিগুলোই বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি আজ জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ছিলেন। তিনি কারাভোগ করেছেন, দীর্ঘদিন অসুস্থ থেকেছেন, কিন্তু কোনো প্রতিকূলতার মুখেও দেশ ছেড়ে যাননি। দেশের প্রতি, মাটির প্রতি তার গভীর ভালোবাসাই আজ মানুষকে আলোড়িত করছে।

তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে, যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়ে তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে বেদনাহত করেছে। সে কারণেই জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। মানুষ চোখের পানি ফেলে একটাই প্রত্যয় নিয়ে ফিরেছে,

বেগম খালেদা জিয়ার অবর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব তারা নিজেরাই কাঁধে তুলে নেবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের পক্ষে থাকা শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি বিজয়ী হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে, এ বিশ্বাস আজ মানুষের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :