ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪ জন, প্রতি পরিবার পাবে দেড় লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪ জন, প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে সহায়তার ঘোষণা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় চারজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চের মালিক পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট পরিদর্শনে গিয়ে নৌপরিবহন উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এম. সাখাওয়াত হোসেন আরও জানান, দুর্ঘটনায় জড়িত লঞ্চ এডভেঞ্চারএর পাঁচজন স্টাফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময় তিনি ঘন কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেন এবং নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

নৌপরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদী এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে এমভি জাকির সম্রাট লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে লঞ্চটির চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কুয়াশাকালীন সময়ে লঞ্চ চলাচল নিয়ে নতুন করে সতর্কতা আরোপের দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪ জন, প্রতি পরিবার পাবে দেড় লাখ টাকা

আপডেট সময় : ০৫:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫