ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি জানান, ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

মোদি লেখেন, বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তাঁর আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তাঁর সরকার প্রস্তুত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মূল্যায়ন ও চিকিৎসাসেবা দেবেন বলে হাসপাতালসূত্রে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীরা মোদির এই শুভকামনাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আয়োজন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫