ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

রানওয়েতে শিয়াল! ২৬ মিনিট দেরিতে উড়ল ইউএস-বাংলা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

রানওয়েতে শিয়াল! ২৬ মিনিট দেরিতে আকাশে উড়ল ইউএস-বাংলা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঢাকাগামী ইউএস-বাংলা   ফ্লাইট। তখনই  নিয়ন্ত্রণ টাওয়ারে পাইলটের বার্তা, রানওয়েতে কিছু একটা দেখা যাচ্ছে।  কর্তৃপক্ষের লোকজন রানওয়েতে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়া হলে ২৬ মিনিট বিলম্বে আকাশে ওড়ে ইউএস-বাংলার ফ্লাইট।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটচনা। উড়োজাহাজ উড্ডয়নের সময় ছিল ১১টা ৪০ মিনিট, আর সেটি  উড্ডয়ন বেলা  ১২টা ৬ মিনিটে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সংবাদমাধ্যমকে বলেন, ‌ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে।

ইব্রাহীম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শন করে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়। তবে রানওয়ের আশপাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে।

প্রতি ছয় মাস পর পর বিমানবন্দরে কুকুর অপসারণের কাজ চলে। সিটি করপোরেশনের সহায়তায় বিমানবন্দরের অভ্যন্তরে থাকা কুকুর ধরে বিমানবন্দরের বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার করে রাখা হয়। প্রতিবার নিরাপত্তার যাতে ঘাটতি না থাকে, সেজন্য প্রত্যেক ফ্লাইটের আগে আরেক দফা গাড়ি দিয়ে রানওয়ে ঘুরে দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রানওয়েতে শিয়াল! ২৬ মিনিট দেরিতে উড়ল ইউএস-বাংলা

আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫