ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

অস্ট্রেলিয়ার পথে কারামুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় ছুটেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৬ জুন) একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

ফ্লাইট লগ অনুযায়ী, সেখানে অ্যাসাঞ্জ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল সাইপানের একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসাঞ্জ। এর পর একটি চুক্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করে মার্কিন বিচার বিভাগ।

তিন ঘণ্টার শুনানির সময় অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হন। তবে তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বাক স্বাধীনতা বিষয়ক মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী তার কার্যকলাপকে বৈধতা দেয়।

অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী ব্যারি পোলাক আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, উইকিলিকসের কাজ অব্যাহত থাকবে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনও প্রশ্নের উত্তর না দিয়েই টিভি ক্যামেরা এবং ফটোগ্রাফারদের ভিড়ের মধ্য দিয়ে আদালত ত্যাগ করেন। এর পর একটি সাদা এসইউভি গাড়িতে উঠে চলে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ার পথে কারামুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ

আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪