ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, নিহত ৪

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জনেরও বেশি মানুষ। বুধবার (৫ জুন) গভীর রাতে পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এই হতাতের ঘটনা ঘটে।

রেলওয়ে প্রশাসন জানিয়েছে, রেজিওজেট পরিচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পূর্ব স্লোভাকিয়ার কোসিসের উদ্দেশে যাত্রা করেছিল। আর মালবাহী ট্রেনটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র।

বেশ কয়েকজন পুলিশ, ফায়ার এবং জরুরী পরিষেবা ইউনিট দুর্ঘটনাস্থরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী মার্টিন কুপকাও। একটি টেলিভিশন ব্রিফিংয়ে দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য