ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার যানজট-কর্মঘণ্টা নষ্টের উৎস ব্যাটারি রিকশার চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ ডিএসসিসির আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’

রাশিয়ায় অভিবাসী হোস্টেলে ভয়াবহ আগুনে ৮ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

রাশিয়ায় অভিবাসী হোস্টেলে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ায় অভিবাসীদের অবৈধ এক হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত একটি গ্রামের হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কোর প্রসিকিউটরের কার্যালয় বলেছে, স্থানীয় সময় ভোর ৪ টার দিকে রাজধানীর উত্তর-পশ্চিমের ইস্ত্রিনস্কি জেলার দ্বিতল ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকারীরা বলেছেন, হোস্টেলের দুই মালিক পালিয়ে গেছেন। তবে সেখান থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুটি কাটানোর জন্য জনপ্রিয় একটি গ্রামে হোস্টেলটির অবস্থান।

মস্কোর প্রসিকিউটররা বলেছেন, ‘তদন্তকারীদের মতে, ২৩ বছর বয়সী এক ব্যক্তি ভবনটি ভাড়া নিয়েছিলেন। পরে ওই ব্যক্তি রাশিয়ায় নিবন্ধিত নয় এমন বিদেশি নাগরিকদের কাছে ভবনটি ভাড়া দেন।’

অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এ সময় পুড়ে যাওয়া ভবনের ধ্বংসাবশেষে ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডে ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে।

গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মস্কোর প্রসিকিউটররা।

রাশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে ভবন নির্মাণের নিরাপত্তা আইন না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া পুরোনো আবাসন ব্যবস্থায় আধুনিক সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুপস্থিতি দেশটিতে এমন দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

অবৈধ অভিবাসন রোধে সরকারি প্রচেষ্টা সত্ত্বেও হাজার হাজার বিদেশি রাশিয়ায় অবৈধভাবে বসবাস করছে। তারা দেশটির প্রত্যন্ত অঞ্চলে অবৈধ ভবন ভাড়া নিয়ে বসবাস করেন।

সূত্র: দ্য মস্কো টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাশিয়ায় অভিবাসী হোস্টেলে ভয়াবহ আগুনে ৮ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪