ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ঢাকায় বাইডেনের কথিত উপদেষ্টা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

বিমানবন্দরে বাইডেনের কথিত উপদেষ্টা আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকায় জো বাইডেনের কথিত উপদেষ্টাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে নেওয়া হয় গোয়েন্দা হেফাজতে।

মাইর্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া এই ব্যক্তি শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে বক্তব্য দিয়েছিলেন।

২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে বিএনপি কার্যালয়ে আনুমানিক ২০ জন নেতাকর্মীসহ বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হন মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরাফী। তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা সেই ব্যক্তি (গোল চিহ্নিত): ছবি সংগ্রহ
জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা সেই ব্যক্তি (গোল চিহ্নিত): ছবি সংগ্রহ

রাষ্ট্রদ্রোহিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন সিকদার নামে এক ব্যক্তি। মামলার আসামি মোট তিন জন।

মামলায় আসামি করা হয়েছে মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী এবং বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে।
তার বাংলাদেশে আসা সম্পর্কে ঢাকায় মার্কিন দূতাবাস কিছুই জানেনা।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকেও জানানো হয়, এই ব্যক্তির বিষয়ে মার্কিন দূতাবাস তাদের কিছুই জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :