ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নিষেধাজ্ঞায় কোথাও গণতন্ত্র আনতে পারেনি যুক্তরাষ্ট্র : ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার নিজ দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

নিষেধাজ্ঞায় কোথাও গণতন্ত্র আনতে পারেনি যুক্তরাষ্ট্র| বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি

মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করেছিলেন, তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছো? তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া,

হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে। কোথাও কি তোমরা সফল হয়েছো? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম।

এগুলো উত্তেজনার সৃষ্টি করে।

বৃহস্পতিবার নিজ দপ্তরে সাপ্তাহিক সংবাদ ব্রীফিংয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ড. মোমেন।

যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্যিকসহ কোনো নিষেধাজ্ঞা দেবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, নতুন নিষেধাজ্ঞার

বিষয়ে আমি কিছু জানি না। দেবে কি না, সেটাও জানি না। তবে ওদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এগুলো

থেকে এটা বলতে পারি না যে দেবে না। এটা অপ্রাসঙ্গিক।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা

উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে।

তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে

গিয়েছিল, তিনি মিথ্যাবাদী সাংবাদিক। তিনি আহাম্মক ছাড়া কিছুই নন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠালে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিশেষভাবে অনুরোধ করা হবে না বলে

জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করা হবে কি না প্রসঙ্গে মোমেন

বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল এলে ভালো, না এলে আমরা তাদের বিশেষভাবে অনুরোধ করব না। নির্বাচন

অবাধ ও সুষ্ঠু হবে বলে আমাদের আত্মবিশ্বাস আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না। আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না।

আমরা তাদের জিনিস কিনি না, এ জন্য একটু বেড়াজালে আছি। তবে সব ঠিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :