ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

জ্বলানি সংকটে উৎপাদন বন্ধ, দৈনিক ক্ষতি ৩ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ৩ কোটি টাকার আর্থির ক্ষতি গুণচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, গ্যাস সংকটে কারখানাটি ৬ মাস ধরে বন্ধ রয়েছে উৎপাদন

ফাইল ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দৈনিক ৩ কোটি টাকার আর্থির ক্ষতি গুণচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, গ্যাস সংকটে কারখানাটি ৬ মাস ধরে বন্ধ রয়েছে উৎপাদন।

এর আগে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানার মেরামত শেষে গত ২৭ মার্চ উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু গ্যাস সংকটে উৎপাদনের চাকা বন্ধ রয়েছে ৬ মাস। বন্দর
নগরী চট্টগ্রামে গ্যাস সরবরাহ করে থাকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

প্রতিষ্ঠানটি গত প্রায় ছয় মাস সিইউএফএলকে গ্যাস সরবরাহ করছে না। সিইউএফএল সংশ্লিষ্টরা বক্তব্য কারখানাটি দৈনিক ৪০ থেকে ৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস পেলেই স্বাচ্ছন্দ্যে উৎপাদন চালিয়ে যেতে পারে। বিস্ফোরণে বিধ্বস্ত চুল্লি মেরামতের পর ট্রায়ালের জন্য সাময়িক গ্যাস মিলেছিল। তারপর গত ২৭ মার্চ থেকে এ পর্যন্ত এক ফোঁটা গ্যাস মেলেনি।

সরকারের এই প্রতিষ্ঠানটিতে ১২০০ কর্মকর্তা-কর্মচারী গত প্রায় ছয় মাস ধরে অলস সময় কাটোচ্ছেন। এধরণের শিল্প-কারখানা উৎপাদনহীন বসিয়ে রাখা হলে যন্ত্রপাতি অকেজো হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, গত ২৭ মার্চ থেকে উৎপাদনে যাবার অপেক্ষায়। কিন্তু পাওয়া যাচ্ছে না বলে উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলছে, ওপর থেকে বরাদ্দ নেই। অথচ পাশের সার কারখানা কাফকো গ্যাস পেয়ে দিব্যি উৎপাদন চালিয়ে যাচ্ছে। কাফকোর মত কেজিডিসিএলের সঙ্গেও সম্পাদিত চুক্তি রয়েছে, যেখানে বলা হয়েছে চাহিদামাফিক গ্যাস দেওয়া সম্ভব না হলে গ্যাস কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে।

গ্যাস কোম্পানি কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জেনারেল ম্যানেজার সফিউল আজম খান সংবাদমাধ্যমকে বলেন, সিইউএফএল হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি অঙ্গ প্রতিষ্ঠান। তাদের তরফে কোনো নির্দেশনা না পাওয়ায় গ্যাস সরবারহ করা হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বলানি সংকটে উৎপাদন বন্ধ, দৈনিক ক্ষতি ৩ কোটি টাকা

আপডেট সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩